টুইটারের চাকরি খোয়ানো কর্মীদের চাকরি দিতে চায় ভারতের ‘কু’
টুইটার-ফেসবুকের চাকরি খোয়ানো কর্মীদের জন্য প্রথম ত্রাতা হিসেবে আগ্রহ প্রকাশ করেছিলো ভারতের টাটা গ্রুপ। এবার এই বহরে যুক্ত হলো একই দেশের সামাজিক যোগাযোগমাধ্যম- কু।
ভারতের এ মাইক্রো ব্লগিং মাধ্যমটির দাবি, তারা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। আর ভারতে ১ নম্বর। বছর তিনেক আগে যাত্রা শুরু করা এই প্লাটফর্মটি ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরাও এ প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন।
এরইমধ্যে প্রতিষ্ঠানটি টুইটারের চারকি যাওয়া কর্মীদের যোগ দেওয়ার জন্য অফার দিয়েছে।
কু’ সহপ্রতিষ্ঠাতা মায়াঙ্ক বিদাওয়াতকা টুইটার কর্মীদের জন্য এ অফার দিয়েছেন। এটা নিয়ে টুইটারে ও নিজেদের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মেও পোস্ট দিয়েছেন।
https://twitter.com/mayankbidawatka/status/1593527036915564544?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1593527036915564544%7Ctwgr%5Efa84a0724fad6348aa83a5e9ee2a65584dd2072e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.prothomalo.com%2F
শুক্রবার মায়াঙ্ক বিদাওয়াতকার দেওয়া পোস্টে টুইটারের সাবেক কর্মীদের কাজ দেওয়ার কথাও বলা হয়েছে।
মায়াঙ্ক বিদাওয়াতকা টুইটে লিখেছেন, ‘#আরআইপি। আমরা কিছু টুইটারের সাবেক কর্মীদের কাজে রাখতে চাই বলে উল্লেখ করেছেন। শুধু তা–ই নয়, আগামী দিনের জন্য এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।’